হাফেজ নজরুল, মুরাদনগর (কুমিল্লা) :
কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর থেকে ইয়াবাসহ মোঃ নাছির উদ্দীন (২৮)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
মামলা সূত্রে জানা যায় যে মঙ্গলবার রাতে এস আই মোঃ সরোয়ার, এসআই রিয়াজুল মোস্তফা ও এএসআই আল আমিন-১ সংগীয় ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান করাকালে গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানাধীন ১২নং রামচন্দ্রপুর ইউনিয়নস্থ উত্তর বাখরাবাদ (অধ্যাপক আব্দুল মজিদ কলেজ মোড়) সাকিনে জনৈক ইউসুফ মিয়া আল মামুন দধি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে বি চাপিতলা গ্রামের মোঃ আলাউদ্দিন এর ছেলে
মোঃ নাছির উদ্দিন (২৮), কে ৫০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের বলেন মাদক বিরোধী অভিযানে ৫০ পিছ ইয়াবাসহ মোঃ নাছির উদ্দীন নামে এক মাদক ব্যসায়ীকে আটক করেছি, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বুধবারে দুপুরে আসামি কে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মাদক বিরোধী অভিযান চলমান থাকবে ইনশাআল্লাহ।
