নেত্রকোণায় অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ছয় লাখ টাকা


নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণা শহরের জয়নগর এলাকার হাসপাতাল রোডে অগ্নিকাণ্ডে চারটি দোকান ও একজন আইনজীবীর ব্যক্তিগত কার্যালয় পুড়ে গেছে। এতে প্রায় সাড়ে ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বুধবার (২২ এপ্রিল) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম খান জানান, হাসপাতাল রোডে অবস্থিত আনোয়ার ভ্যারাইটি স্টোরে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ১৫ জন সদস্য ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় ৫০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

এ ঘটনায় চারটি দোকানঘর ও একজন আইনজীবীর ব্যক্তিগত কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন