শেরপুরের ঝিনাইগাতী শহর রক্ষা বাঁধের কাজ না করায় চিন্তিত হয়ে পড়েছে এলাকাবাসী



গোলাম রব্বানী-টিটু:(শেরপুর)প্রতিরিনধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মহরশি নদীর শহর রক্ষা বাঁধের কাজ না করায় চিন্তিত হয়ে পড়েছে নদীর তীরবর্তী এলাকাবাসী সহ বাজারের ব্যবসায়ীরা | ব্রিজপাড় ও ভূমি অফিস থেকে ছামিউল হাজির বাড়ি পর্যন্ত মহারশির নদীর শহর রক্ষা বাঁধটির বিগত কয়েক বছর থেকে মাটি ভরাটের কাজ না করার ফলে খানাখন্দে পরিণত হয়ে নিচু হয়ে গেছে রাস্তাটি | যার ফলে আসন্ন বর্ষা মৌসুমে মহারশির নদীর ভয়াবহ বন্যার পানি রাস্তা উপচে বাজারে ও বাড়িঘরে প্রবেশ করে বন্যার কবলে পড়ে শতশত পরিবার ও ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে | এবার নদীর পূর্বদিকে পানি উন্নয়ন বোর্ড থেকে বাঁধ নির্মাণ করা হলেও পশ্চিম পাশের শহর রক্ষা বাঁধের কোন মাটি কাটার কাজ না হওয়ার ফলে আতংকিত হয়ে পড়েছে বাজারের ব্যবসায়ীরা | প্রতি বছর বন্যার গ্রাসে ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতি সহমর্মিতা দেখানো প্রশাসন এবং জনপ্রতিনিধিদের আশ্বাস ও সেলফি উঠানোর অভাব থাকে না | কিন্তু  অপরিকল্পিত ভাবে কাজ, নদীর খনন ও পানি নিস্কাশনের ব্যবস্থা গ্রহণের কোন উদ্যোগ গ্রহণ না করার ফলে বছরের পর বছর জনসাধারণের মাঝে ক্ষোভ বিরাজ করছে | এবার বন্যার আসার আগেই রাস্তাটির উপর মাটিকাটার কাজ করার জন্যে জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী |

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন