নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ১০ জন গ্রেফতার
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জে জেলার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ ১০ জনকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার দিবাগত-রাত থেকে শুরু করে শনিবার দুপুর পর্যন্ত এই অভিযানে মাদক ব্যবসায়ী সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িতদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় পৃথক স্থানে অভিযান চালিয়ে ৬০০ গ্রাম গাঁজাসহ ২ জন, চুরির মামলায় ওয়ারেন্ট ভুক্ত ৪ জন, জিআর ও সিআর মামলায় ওয়ারেন্ট ভুক্ত ২ জন, ডাকাতির প্রস্তুতি মামলায় ১ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, ১। মোঃ আলাল হোসেন ওরফে আলাল পাগলা, ২। মোঃ কুরবান আলী, ৩। মোঃ মোসলেম মিয়া, ৪। মোঃ শুভ, ৫। মোঃ সাব্বির হোসেন ৬। মোঃ শ্বিপন, ৭। মোঃ নাহিদ, ৮। মোঃ রিয়াদ, ৯। মেহেদী হাসান রাজিব এবং ১০। সোহাগ মিয়া।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার বলেন, “মাদকসহ যেকোনো অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সর্বদা তৎপর। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
