বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হাফিজের উপর হামলার প্রতিবাদে মুরাদনগরে মানববন্ধন


হাফেজ নজরুল : কুমিল্লার বুড়িচং উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক মোহাম্মদ সাখাওয়াত হাফিজের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মুরাদনগরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (২৬শে এপ্রিল) দুপুরে মুরাদনগর উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন: গত ২১/০৪/২০২৬ ইং বুড়িচং উপজেলার কুমিল্লা - সিলেট সড়কের মিশন স্কুলের পাশে সাংবাদিক সাখাওয়াত হাফিজ পেশাগত দায়িত্ব পালনের সময় মোঃ সালাহউদ্দিনের নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা করেন। এই বিষয়ে বুড়িচং থানায় মামলা (নং ৩৭) দায়ের করা  হয়েছে। হামলাকারীদের দ্রুত গ্ৰেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে। 

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন: মুরাদনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান (দৈনিক আমাদের সময়), সহ-সভাপতি মোঃ আজিজুল হক (দৈনিক খোলা কাগজ), মোঃ রুহুল আমিন (সংবাদ প্রতিদিন) সাধারণ সম্পাদক এম কে আই জাবেদ (দৈনিক প্রতিদিনের কাগজ), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন (দৈনিক কুমিল্লার কাগজ), সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন তুহিন (দৈনিক বাংলাদেশ সমাচার), মোঃ জালাল উদ্দিন (দৈনিক বর্তমান), আবুল বাশার ( বাংলাদেশ সমাচার)। এছাড়াও মানববন্ধনে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক প্রান্তোষ ভৌমিক (দৈনিক দিন প্রতিদিন), ফয়সাল আহমেদ (দৈনিক ঐশী বাংলা) প্রমুখ।

মোহাম্মদ সাখাওয়াত হাফিজ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর কাউন্সিলর, তিনি বুড়িচং প্রেসক্লাবের সভাপতি এবং একুশে বাংলা পত্রিকার সম্পাদক ও দৈনিক আমার দেশ পত্রিকার বুড়িচং প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন