সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের প্রতাপের চর এলাকায় ফ্রেস সল্ট কোম্পানিতে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে মেহেদী হাসান নামে এক শ্রমিকের নিহত হয়েছে।
বৃহস্পতিবার(২৩ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। সে উপজেলার সনমান্দি ইউনিয়নের ইমানেরকান্দি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।
জানা যায়,উপজেলার মেঘনা শিল্প নগরীর প্রতাপের চর এলাকার ফ্রেশ সল্ট কোম্পানিতে মেহেদী হাসান গ্যাস সিলেন্ডার লোড আনলোডের কাজ করেন। সন্ধ্যায় আনলোডের করার সময় সিলেন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবরপেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক পঙ্কজ কুমার আচার্য্য বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Tags
সোনারগাঁও
