সুলতান আল এনাম, ঝিনাইদহ প্রতিনিধি : 'সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে নানা আয়োজনের মধ্যদিয়ে ঝিনাইদহে লিগাল এইড দিবস উদযাপিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় জেলা লিগাল এইড কমিটির আয়োজনে জেলা ও দায়রা জজ আদালত চত্ত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন কর হয়।
কর্মসূচির উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ মো. এমরান হোসেন চৌধুরী। এ সময় জেলা প্রশাসক নোমান হোসেন উপস্থিত ছিলেন।
পরে দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালি পরবর্তী রক্তদান কর্মসূচি পরিদর্শন করেন অতিথিরা। পরে জেলা দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা লিগাল এইড কমিটির চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ মো. এমরান হোসেন চৌধুরী, জেলা লিগাল এইড অফিসার অবন্তীকা রায়, পুলিশ সুপার মাহফুজ আফজাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্ততারা বলেন, অসহায় বিচারপ্রার্থীদের জন্য লিগাল এইড সেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
জেলা লিগ্যাল এইড অফিস জানিয়েছে, জেলায় গত এক বছরে ২২৫০টি লিগ্যাল এইড আবেদন গৃহীত হয়। এর মধ্যে ১১১২টি অভিযোগ লিগ্যাল এইড অফিস বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) মাধ্যমে নিষ্পত্তি সম্পন্ন করেছে। এ ছাড়া ৯১২টি বিরোধ অন্যান্য উপায়ে সমাধান করেছে লিগ্যাল এইড অফিস।
