নড়াইলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আলোচনা ও শোভাযাত্রা অনুষ্ঠিত


নড়াইল প্রতিনিধি : মহান মে দিবস উপলক্ষে নড়াইলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আলোচনা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সকালে পুরাতন বাসটার্মিনাল চত্বরে মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শ্রমিক কল্যাণ ফেডারেশন সদর উপজেলা শাখার সভাপতি শরিফুল ইসলাম বেগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।

প্রধান আলোচক ছিলেন-জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির জাকির হোসেন বিশ্বাস। সঞ্চালনা করেন-শ্রমিক কল্যাণ ফেডারেশন নড়াইল পৌর শাখার সভাপতি সাইমুম হোসাইন শামীম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-শ্রমিক কল্যাণ ফেডারেশন নড়াইল জেলা শাখার সভাপতি মাওলানা আকিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মিরাজুল ইসলাম, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল আমিন, নড়াইল জজকোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট কাজী জিয়াউর রহমান পিকুল, বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন জেলা শাখার সভাপতি এম হেদায়েত হোসাইন, সাধারণ সম্পাদক ডা. কওছার উদ্দীনসহ অনেকে।

বক্তারা বলেন, শ্রমিক বা মে দিবস যদি কিয়ামত পর্যন্ত পালিত হয়, তবুও আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না। ভাগ্যের যদি পরিবর্তন করতে হয়, তাহলে আল্লাহপাক শ্রমিকদের জন্য যে অধিকার ধার্য করেছেন, নির্ধারিত করেছেন; আল্লাহর সেই প্রদত্ত অধিকার রাষ্ট্রীয় ভাবে সংবিধানে কার্যকারিতা করতে হবে। তাহলে আমাদের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব।

বক্তারা আরো বলেন, কৃষি শ্রমিকদের জন্য সরকারি ভাবে অনেক কিছু বরাদ্দ থাকে। কৃষিখাতে অনেক বাজেট করে। সেই গুলো নিজেদের আদায় করে নিতে হবে। নিজের অধিকার নিজে আদায় না করলে আরেকজন ফিরিয়ে দিবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন