"শ্রমিকের জীবন" - রফিকুল ইসলাম হৃদয়


শ্রমিকের জীবন

মোঃ রফিকুল ইসলাম হৃদয় এস আর সাগর

রোদে পুড়িয়ে দেয় দেহ,তাদের দেখার মতো নাই রে কেহ

ন্যায্য অধিকার থেকে তারা বঞ্চিত

তারাই সারা জীবন লাঞ্চিত আর নির্যাতিত।

ইট, বালি, খোয়ার সাথে যুদ্ধ করে জীবন বাচায়

সামান্য তম বেতন দিয়ে সংসার চালায়।

মাথার ঘাম পায়ে ফেলে টাকা করে রোজগার

রোদ, বৃষ্টি মাথায় নিয়ে কাজ করে দিনভর।

কাজের জন্য দাবি তুললো আট ঘন্টার

দিতে হবে তাদের ন্যায্য অধিকার।

তাইতো শ্রমিকেরা রাজপথে দিলেন হুংকার

এই হুংকারে মরলো কতো সোনার ছেলে

তাইতো তাদের স্মরণ করি পহেলা মে এলে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন