নাগরপুর টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে মাধ্যমিক শিক্ষক সমিতি নির্বাচন আগামী ২১মে অনুষ্ঠিত হইবে। শুক্রবার সকালে মাধ্যমিক শিক্ষক সমিতি অফিস কার্যালয় থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। মনোনয়ন পত্র বিক্রি হবে রোববার পর্যন্ত ও জমা দেওয়ার শেষ দিন রোববার বিকাল পর্যন্ত। মনোয়ন পত্র বাছাই ও বৈধ জমা তারিখ মঙ্গলবার, মনোনয়ন প্রত্যাহার শুক্রবার । চূড়ান্ত প্রার্থী ঘোষণা শনিবার। ২১ মে বৃহস্পতিবার সকাল নয়টা হতে বিকাল তিনটা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলবে।
মাধ্যমিক শিক্ষক সমিতি নির্বাচনের পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ কোহিনুর মিয়া জানান, প্রথম দিনে মনোনয়ন পত্র নিয়েছেন সভাপতি ০১জন, সহ-সভাপতি ০৩ জন, সাধারণ সম্পাদক পদে ০৪ এ পযন্ত মনোনয়ন পত্র ক্রয় করেন। অন্যান্য পদে এ পর্যন্ত কোন মনোনয়নপত্র বিক্রি হয়নি
মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক কেতাব আলী ও সদস্য সচিব মোহাম্মদ কোহিনুর মিয়া। মাধ্যমিক শিক্ষক সমিতি নির্বাচনের প্রধান রিটারিং কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক।
সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ শওকত আলী বলেন টাংগাইল -৬ নাগরপুর দেলদুয়ার আসনের এমপি রবিউল আওয়াল লাভলু ভাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। মাননীয় সাংসদ আমাদের নাগরপুরের অভিভাবক তিনি সুন্দর একটি নির্বাচনের সময় ও তারিখ ঘোষণা দেওয়ায় আন্তরিক ভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। মাধ্যমিক শিক্ষক সমিতিরকে উন্নয়ন করা। শিক্ষক ব্যবস্থা আধুনিক করণসহ সকল কাজে নিজেকে নিয়োজিত রাখবো। সকল শিক্ষক অভিভাবক ছাত্র ছাত্রীদের আমার পক্ষ থেকে অভিনন্দন । সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন হলে বিপুল ভোটে আমি জয়লাভ করব ইনশাল্লাহ।
