ঝিনাইদহে মে দিবস উপলক্ষে শ্রমিক দলের সমাবেশ


সুলতান আল এনাম, ঝিনাইদহ প্রতিনিধি :

মহান মে দিবস উপলক্ষে ঝিনাইদহে জেলা শ্রমিক দলের উদ্যোগে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকাল ১১টায় শহরের পোস্ট অফিস মোড়ে এ সমাবেশের আয়োজন করা হয়।

জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মো: নুরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: টোকন জোয়াদ্দারের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ, সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক এম শাহজাহান আলী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শামসুজ্জামান লাকী এবং সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দল, নবনির্বাচিত বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন এবং ট্রাক শ্রমিক ইউনিয়নের সিনিয়র নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণ, কর্মক্ষেত্রে নিরাপত্তা জোরদার, কর্মসংস্থানের নিশ্চয়তা এবং মজুরি বৃদ্ধির দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। তারা বলেন, দেশের উন্নয়নে শ্রমিকদের অবদান অপরিসীম, তাই তাদের অধিকার নিশ্চিত করা জরুরি।

মে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে অধিকার আদায়ের সংগ্রাম জোরদার করার আহ্বান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন