নাগরপুরে বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত


নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পচাসারুটিয়া মেহের আলী খান স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষিকা এক বখাটে শিক্ষার্থীর হাতে লাঞ্ছনার শিকারের অভিযোগ উঠেছে। বুধবার যথারীতি দশম শ্রেণীর ৬ষ্ঠ ঘন্টার বাংলা বিষয়ে ক্লাশ নিতে যান সহকারী শিক্ষিকা রিমা রানী পাল। ওই শ্রেণির বখাটে ছাত্র ইব্রাহিম খলিল ক্লাশ চলাকালীন সময়ে অতিরিক্ত কথা বলতে থাকে। শিক্ষিকা কথা বলতে নিষেধ করায় তার সাথে অশুভ আচরন করে এবং এক পার্যায়ে গায়ে হাত তুলে। এব্যাপার সহকারী শিক্ষিকা রিমা রানী পাল ভারপ্রাপ্ত অধ্যক্ষ বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, পচাসারুটিয়া মেহের আলী খান স্কুল এন্ড কলেজ চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনে অন্যান্য দিনের মতোই শ্রেণি কার্যক্রম চলছিল। বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রিমা রাণী পাল দশম শ্রেণির শিক্ষার্থী ইব্রাহিম খলিলকে কথা বলতে নিষেধ করায় শিক্ষিকার উপর চড়াও হয়ে তাকে শারীরিক ভাবে লাঞ্ছনা করে। 


এ ঘটনার পর বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। একজন নারী শিক্ষককে ক্লাসরুমে শিক্ষার্থীর লাঞ্ছিত করার মতো ন্যাক্কারজনক ঘটনায় অভিভাবক ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

ঘটনার বিষয়ে জানতে বিদ্যালয় এডহক কমিটির অভিভাবক সদস্য রাগবীর হোসেন বলেন, আমি ঘটনা শোনার পর আমাদের প্রতিষ্ঠানের অধ্যক্ষ সাহেবের সাথে কথা বলেছি। সভাপতির সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

ভূক্তভোগি শিক্ষিকা রিমা রানী পাল বলেন, দশম শ্রেণীর বাংলা ক্লাশ চালাকালীন সময় শিক্ষার্থী ইব্রাহিম খলিল অতিরিক্ত কথা বলতে থাকলে আমি নিষেধ করায় ওই ছাত্র আমার উপর আঘাত করে। এব্যাপার আমি ভারপ্রাপ্ত অধ্যক্ষ বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছি। 

ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহিদুর রহমান ঘটনার সততা স্বীকার করে বলেন, দশম শ্রেণীর এক শিক্ষার্থীর বিরুদ্ধে আমার সহকারী শিক্ষিকা একটি লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি আমি সভাপতি মহোদয়কে অবগত করেছি। সকলে মিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন