নাগরপুরে শিশু ধর্ষণ মামলার আসামি এসআরবি হাতে আটক

 


নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :

টাঙ্গাইলের  স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪, সিপিসি-৩-এর সদস্যরা অভিযান চালিয়ে শিশু ধর্ষণ  মামলার  পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে।  রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ও রাতে গাজীপুরের সদর থানার ভাওয়াল মির্জাপুর এলাকা এবং টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি হলেন  সাজেদুল মিয়া (৩৫)। তার বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলা মামুদনগর ইউনিয়নের সুদাম পাড়া গ্রামে। এসআরবি-১৪-এর প্রেস বিজ্ঞপ্তিতে  বলেন, নাগরপুর থানার ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলার পলাতক প্রধান আসামি সাজেদুল মিয়াকে গাজীপুরের সদর থানার ভাওয়াল মির্জাপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।  মামলার এজাহার অনুযায়ী, গত ২৪ সেপ্টেম্বর বিকেলে প্রাইভেট পড়তে গিয়ে ওই শিশু যৌন নির্যাতনের শিকার হয় বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা আদালতে পিটিশন মামলা করেন। আদালতের আদেশে ৬ অক্টোবর নাগরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নথিভুক্ত হয়। পরে এসআরবি-১৪-এর সদস্যরা গোয়েন্দা নজরদারি ও ছায়াতদন্তের মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করেন। ১১ অক্টোবর সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে এসআরবি-১, সিপিসি, পোড়াবাড়ী ক্যাম্পের সহায়তায় গাজীপুরের ভাওয়াল মির্জাপুর এলাকায় অভিযান চালিয়ে সাজেদুল মিয়াকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-১৪ জানিয়েছে, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন