মাদারীপুরে মাদকবিরোধী অভিযানে ২২০ পিস ইয়াবা উদ্ধার


শেখ সাজেদুল হক (বোরাক), মাদারীপুর : মাদারীপুর জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ ফজলে এলাহী মহোদয়ের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ফোর্সের সমন্বয়ে মাদকের বিরুদ্ধে চলমান সাড়াঁশি অভিযান পরিচালনা কালে মাদারীপুর সদর মডেল থানা এলাকা হতে ২২০ (দুইশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০৫ (পাঁচ) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযান পরিচালনাকালে ০১। ১০/০৯/২০২৬ খ্রি.  ১৬.১৫ ঘটিকার সময় মাদারীপুর জেলার মাদারীপুর সদর মডেল থানাধীন ধুরাইল সরদারকান্দি সাকিনস্থ আউয়াল খালাসীর বাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে ধৃত আসামী ১। মোঃ রাজিব মোড়ল (২৬), পিতা- মৃত আক্কাছ আলী মোড়ল, ২। মোঃ রাসেল মোল্লা (৪০), পিতা- মৃত মোফাজ্জল মোল্লা, উভয় সাং- ইটখোলা বাজিতপুর, থানা- মাদারীপুর সদর, জেলা- মাদারীপুরদের দখল হতে 1৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়। ২। ১০/০৯/২০২৬ খ্রি. ১৭.২৫ ঘটিকা মাদারীপুর জেলার মাদারীপুর সদর থানাধীন তরমুগুরিয়া সাকিনস্থ ইউআই স্কুল রোড সংলগ্ন জনৈক কাকলী বেগমের ভাড়াটিয়া ধৃত আসামী রাজিব ঢালীর বাসা হতে ধৃত আসামী ১। মোঃ রাজিব ঢালী (৩২), পিতা- মৃত মোস্তফা ঢালী, সাং- নতুন মাদারীপুর ঢালীবাড়ি, ২। রাব্বি মৃধা(২০), পিতা- হাবিব মৃধা, সাং-কলেজ রোড, নিরাময় হাসপাতালের পিছনে, ৩। মোঃ বাবু মীর (৩৫), পিতা- এমদাদ মীর, সাং- বাদামতলা, আমিরাবাদ, সর্বথানা- মাদারীপুর সদর, জেলা- মাদারীপুরদের দখল হতে ৭০ (সত্তুর) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়। মোট ২২০ (দুইশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০৫ (পাঁচ) জন আসামী গ্রেফতার।

উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন