নাগরপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালিত


নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :

“সভ্য জাতি গঠনে নৈতিক শিক্ষা ও আদর্শ শিক্ষকের বিকল্প নেই ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে।

আজ সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ, নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে দিবসটি পালিত হয়। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সকাল  ১০:০০ টায় নাগরপুর সরকারি কলেজ গেট থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা চত্বরে এক  সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় 

বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ নাগরপুর উপজেলা শাখার সভাপতি, সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোস্তফা গোলাম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আরিফিনা আক্তার মিতালীর সঞ্চালনায় উক্ত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার লিখন বণিক।

সমাবেশে বক্তারা শিক্ষকদের যথাযথ মর্যাদা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি মানসম্মত শিক্ষা বিস্তারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। 

দিনব্যাপি উক্ত কর্মসূচিতে  উপস্থিত ছিলেন শহীদ ক্যাডেট স্কুল নাগরপুরের পরিচালক সাবিনা ইয়াসমিন, লিটল স্টার কিন্ডারগার্টেনের পরিচালক আজিম মিয়া, প্রভাতী কিন্ডারগার্টেনের পরিচালক শরিফুল মোল্লা মানিক, উদয়ন কিন্ডারগার্টেনের পরিচালক মোঃ সাইফুল ইসলাম, জয়ভোগ কিন্ডারগার্টেনের পরিচালক নজরুল ইসলাম প্রমুখ। 

এছাড়াও নাগরপুর উপজেলাধীন বিভিন্ন কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি এবং কর্মরত শিক্ষক-শিক্ষিকারা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন