গোলাম রব্বানী-টিটু, (শেরপুর) প্রতিনিধি : শেরপুর জেলার সিমান্ত এলাকায় বন্য হাতির ভয়ে দ্রুত ধান কর্তনের কাজ শুরু হয়েছে | ঝিনাইগাতী, শীর্বদী ও নালিতাবাড়ি উপজেলার পাহাড়ি এলাকায় বন্য হাতির আক্রমন ও অত্যাচারে পাকা ধান ক্ষেতের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে | প্রতিদিন পাকা ধানে বন্য হাতির থাবায় তছনছ হচ্ছে আবাদি জমি | হাতির ভয়ে দ্রুত ধান কেটে ঘরে তুলছে আদিবাসীরা | এলাকাবাসী হাতির অত্যাচার থেকে বাঁচতে চিরস্থায়ী সমাধানের দাবি তুলেছে | এ ব্যাপারে শেরপুর তিন আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল জানান বন্য হাতির সমস্যা দীর্ঘদিনের জাতীয় সংসদ অধিবেশনে বন্যহাতির সমস্যা নিয়ে কথা বলেছি | আশা করছি সমাধানের জন্যে একটা ব্যবস্থা গ্রহণ করবেন বর্তমান সরকার |
Tags
শেরপুর