নাগরপুরে প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে হাঁসের বাচ্চা বিতরণ


নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (দাবি) কর্তৃক আয়োজিত হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকালে নাগরপুর এরিয়া অফিস শাখা কার্যালয়ে এ অনুষ্ঠানের  আয়োজন করা হয়। উদ্যোক্তা তৈরির পাশাপাশি দরিদ্র পরিবারগুলোকে স্বাবলম্বী করে তোলা এবং তাদের পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যেই এই সহায়তা প্রদান করে ব্যাক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার নূরে আলম সিদ্দিকী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, নাগরপুর উপ-সহকারি প্রাণী সম্পদ কর্মকর্তা মো. লিয়াকত আলী। বিশেষ অতিথি হিসেবে টাঙ্গাইল ১ এর আঞ্চলিক ব্যবস্থাপক ইন্দ্রজিৎ কুমার পাল, টাঙ্গাইল ২ এর আঞ্চলিক ব্যবস্থাপক মো. আমিনুল ইসলাম, ডিএসএস কৃষি তানিয়া সুলতানা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে অতিথিরা ২০জন নারি উদ্যোক্তার মাঝে হাঁসের বাচ্চা বিতরণ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন