কবিতা- 'পরিক্ষা'


কবিতা- 'পরিক্ষা'

মোঃ রফিকুল ইসলাম হৃদয় এস আর সাগর

পরিক্ষাটা সামনে এলে মাথায় পড়ে বাজ,

যেটা ধরি সেইটা দেখি অনেক বাকি রয়েছে আজ।

পরিক্ষা, পরিক্ষা তুমি জীবনের বড় খেলা

পরিক্ষার আতঙ্কে! ভুলেছি তাই সব নাওয়া খাওয়া।

সকাল বিকাল ভাবি এখন

এত পড়া পড়ব কখন

কেমনে যে করিব পাশ,

সারা বছর পড়াশোনা না করে হয়েছি এখন হতাশ

পরিক্ষা ওরে পরিক্ষা বছর খানিক কেটে যেতে হাজির তোমার বেলা, মনের ভিতর তাড়া দিচ্ছে তোমায় নিয়ে সারাবেলা

পড়ছি যে তাই রাতের বেলা।

এই পরিক্ষা, সেই পরিক্ষা, পরিক্ষার নাই শেষ

পরিক্ষা হঠাৎ পিছিয়ে গেলে আনন্দ লাগে বেশ।

পরিক্ষার কথা মনে হলে মনে লাগে ভয়

তাইতো আল্লাহর কাছে দোয়া করি, পরিক্ষার শেষে পরিক্ষায় পাশ যেন হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন