নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

 


নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরের বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম (৭৬) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি ঢাকা ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে ২১ মে বৃহস্পতিবার সকাল ৯:০০ ঘটিকায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাদ আছর নাগরপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শুরুর আগে উপজেলা প্রশাসন ও পুলিশের একটি চৌকস দল এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মাননা (গার্ড অব অনার) প্রদান করে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সুজায়েত হোসেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের মুসল্লিরা। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় কেন্দ্রীয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন