![]() |
| জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উদযাপনের ২য় দিন কুমিল্লার মুরাদনগরের দৌলতপুর নজরুল মঞ্চে কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান সহ অন্যান্য অতিথি ও আলোচকবৃন্দ। ছবি : ডেইলি নিউজ বিডি |
হাফেজ নজরুল : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জীবনের প্রথম প্রেয়সী কুমিল্লার মুরাদনগর উপজেলার দৌলতপুরের নার্গিস এবং নার্গিস-নজরুল স্মৃতি বিজড়িত কবি তীর্থ দৌলতপুরে বর্নাঢ্য কর্মসূচির মাধ্যমে বিপুল উৎসাহ উদ্দীপনায় কবি নজরুলের ১২৭ তম জন্ম বার্ষিকী উদযাপিত হয়েছে।
"দ্রোহের কবি, প্রাণের কবি নজরুল" এই প্রতিপাদ্যে রবিবার (২৪ মে) মুরাদনগর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রথমে নজরুল মঞ্চ সংলগ্ন কবির ম্যুরালে প্রশাসনের পক্ষ থেকে পুষ্প স্তবক অর্পণ করা হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুঃ রেজা হাসান।
তিনি বলেন, কাজী নজরুল ইসলাম দ্রোহ ও সাম্যের কবি, যার অসাম্প্রদায়িক রচনাবলি দেশের গন্ডি পেরিয়ে বিশ্বেও ছড়িয়ে পড়েছে।
সভায় স্বাগত বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার এবিএম সারোয়ার রাব্বী।
কবির জীবন ও দৌলতপুরের বিষয়ের ওপর আলোচনা করেন নজরুল গবেষক অধ্যাপক শ্যামাপ্রসাদ ভট্টাচার্য এবং "দৌলতপুরে নজরুল" গ্রন্থের লেখক ঐতিহ্য কুমিল্লার সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল।
সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে ও শিক্ষিকা শারমিন ফাতেমার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) আলী রাজিব মাহমুদ মিঠুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ. বি. এম. মশিউজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন, নজরুল ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলামিন, বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আলম, পল্লী উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম তালুকদারসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সিনিয়র যুগ্ন আহবায়ক কামাল উদ্দিন ভূঁইয়া এবং দৌলতপুরের নার্গিসের ভাতুষ্পুত্র বাবলু আলী খান।
পরে সন্ধ্যায় স্থানীয় মুরাদনগর উপজেলা শিল্প একাডেমির শিল্পীবৃন্দের নজরুল সঙ্গীত, কবিতা আবৃত্তি ও নাচের মাধ্যমে অনুষ্ঠানটি নজরুল প্রেমীদের মিলন মেলায় পরিণত হয়। নজরুল জয়ন্তী উপলক্ষে এবারও মাঠের পূর্বাংশে ঐতিহ্যবাহী নজরুল মেলা বসে।
