আব্দুল মজিদ, নাটোর : নাটোরের বাগাতিপাড়া উপজেলায় অভিযান চালিয়ে ৫০ পুড়িয়া শুকনা গাঁজাসহ ১ মাদক বিক্রেতাকে আটক করেছে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ।
রোববার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাগাতিপাড়া ইউনিয়নের নূরপুরচকপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হারানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালায়। এ সময় ইমদাদুল হক নামের একজন মাদক বিক্রেতাকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৫০ পুড়িয়া শুকনা গাঁজাসহ তাকে আটক করা হয়।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
Tags
নাটোর
