নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায় এমপি বলেছেন, ধর্ম ব্যবসায়ীরা মানুষের মধ্যে ব্যবধান সৃষ্টি করে তারা তাদের পেশাগত স্বার্থ হাসিল করে। যা আদিকাল থেকে চলে আসছে। বাংলাদেশের সংবিধানে এমন কিছু নাই যেটা যে কোন ধর্মের সাথে সাংঘর্ষিক। ধর্মীয় ভাবে মানুষ যেটা ধারন করে সংবিধানে এমন কিছু নাই যা তার ধর্ম পালনে বাধা সৃষ্টি করে। বংশ কোন মানুষের পরিচয় হয় না। মানুষ হতে গেলে জ্ঞান অর্জন করতে হয়। শনিবার দুপুরে স্থানীয় সাংসদ রবিউল আওয়াল লাভলুর বাস ভবনে আয়োজিত হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দর সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় অন্যান্যর সমধ্যে বক্তব্য রাখেন, নাগরপুর-দেলদুয়ারের সাংসদ রবিউল আওয়াল লাভলু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি, নাগরপুর কেন্দ্রীয় কালিবাড়ি কমিটির সভাপতি রমেন্দ্র নারায়ন শীল, সাধারন সম্পাদক রামেন্দ্র সুন্দর বোস, উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক প্রভাস চক্রবর্তী প্রমুখ।
মত বিনিময় সভায় গয়েশ্বর চন্দ্র রায় আরো বলেন, ভারতেবর্ষে হিন্দু উগ্রবাদের যে ঢেউ উঠছে সে ঢেউ যেন আমাদের দেশে না লাগে। সে জন্য আমাদের কে সর্বদা সতর্ক থাকতে হবে। সাম্প্রদায়ীক সম্প্রীতি বজায় রাখতে হবে। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠণের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

.jpeg)