সৈয়দপুরে আর্ট একাডেমির আয়োজনে সনদ ও ক্রেস্ট বিতরণ


নাজমুল হুদা, নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে বার্ষিক পরীক্ষা ও পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত অনলাইন আর্ট প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) বিকেল ৫টায় শহরের মূর্তজা ইনস্টিটিউটে সৈয়দপুর আর্ট একাডেমির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেমা তাকমিলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মোঃ এমএম আলী রেজা রাজু।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাবেদ হোসেন, মোঃ আব্দুল্লাহ আল মামুন বুলবুল ও মোঃ রবিউল আউয়াল রবি। 

সৈয়দপুর আর্ট একাডেমির পরিচালক জাবেদ আক্তারীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ৩৫০ জন প্রতিযোগীর মাঝে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশ ও শিল্পচর্চায় উদ্বুদ্ধ করতেই নিয়মিতভাবে এ ধরনের আয়োজন করা হচ্ছে।

অংশগ্রহণকারীদের প্রাণবন্ত উপস্থিতি অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন