নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর "খ" জোনের ইনচার্জ জনাব সাজ্জাদ করিম খান এর নেতৃত্বে এস.আই এস এম আব্দুল আজিজ সহ নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার একটি অভিযান পরিচালনাকারী দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত আনুমানিক ১.০০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মজুমদার টিম্বার ফার্নিচার এর সামনে সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ৩ হাজার পিস ইয়াবা সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
গ্রেফতারকৃত আসামির কাছ থেকে প্লাস্টিকের বস্তায় সর্বমোট ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৯ লক্ষ টাকা।
গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ডিবি পুলিশ জানিয়েছে, নড়াইল জেলার নড়াইল থানাধীন পশ্চিম বালিয়াডাঙ্গা মূলদাইড় কুহাডাঙ্গা গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে মোঃ নাহিদ মিয়া (২৫), দীর্ঘ দিন যাবৎ নারায়ণগঞ্জ জেলাসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় ইয়াবার ব্যবসা পরিচালনা করে আসছিলো।
ডিবি পুলিশ সূত্রে আরোও জানাযায়, এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
Tags
নারায়ণগঞ্জ
