নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের উপর হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ১৩ জন গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের উপর হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ১৩ জন গ্রেফতার


নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন চনপাড়া এলাকায় ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করে থানায় নেয়ার পথে পুলিশের উপর সন্ত্রাসী হামলা করে গ্রেফতারকৃত আসামিকে ছিনিয়ে নেয়ার সাথে জড়িত মোট ১৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে রূপগঞ্জ থানা পুলিশ, র‍্যাব ও বিজিবি সম্মিলিত যৌথবাহিনী। 

 

গতকাল মঙ্গলবার ৫ মে রূপগঞ্জ থানাধীন ৮ নং ওয়ার্ড চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গ) সার্কেল মোঃ মেহেদী ইসলাম ও রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ, এ.এইচ.এম সালাউদ্দিনের নেতৃত্বে একটি আভিযান পরিচালনাকারী দল ভোর ৫ ঘটিকার সময় অস্ত্র আইন মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি মোঃ শামীম মিয়া (৪০) কে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে থানায় নেয়ার পথে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে ১৫০-২০০ জনের একটি সন্ত্রাসী বাহিনী বে-আইনীভাবে রাম-দা, লোহার পাইপ, ছোরা, লাঠি-সোঠাসহ দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে পুলিশের গাড়ি অবরোধ করে এবং পুলিশ সদস্যদের উপর হামলা করে আসামি মোঃ শামীম মিয়াকে ছিনিয়ে নিয়ে যায়। 

এসময় সহকারী পুলিশ সুপার (গ) সার্কেল এবং রূপগঞ্জ থানার ওসির গাড়ী ভাংচুর করে এবং পুলিশ সদস্যদের'কে বিভিন্নভাবে আহত করে সংঘবদ্ধ সশস্ত্র সন্ত্রাসী বাহিনী। 

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে রূপগঞ্জ থানা পুলিশ সহ, পুলিশ লাইন্স থেকে অতিরিক্ত ফোর্স, র‍্যাব ও বিজিবি যৌথভাবে সাড়াশী অভিযান পরিচালনা করে, পরিকল্পিতভাবে মব সৃষ্টিকারী আসামি ছিনিয়ে নেয়ার ঘটনার সাথে জড়িত ১৩ জনকে গ্রেফতার করেছে। 

গ্রেফতারকৃত ১৩ জনসহ ৪০ জন এজাহারনামীয় আসামি এবং অজ্ঞাতনামা আরোও ১৫০/২০০ জনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা প্রদান করে পুলিশকে সংঘবদ্ধভাবে হামলার বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।


গ্রেফতারকৃত ১৩ জন আসামিকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামিদেরকে গ্রেফতারের জন্য চিরুনী অভিযান চলমান রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন