নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযানে দালাল চক্রের ৭ সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযানে দালাল চক্রের ৭ সদস্য গ্রেফতার 


আমির হোসেন, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ জেলার সাইনবোর্ড এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ  আঞ্চলিক পাসপোর্ট অফিস ও পাশে কম্পিউটার দোকান অভিযান চালিয়ে ৭ দালালকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার ৭ মে দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় র‍্যাব-১১-এর সহকারী পুলিশ সুপার আল মাসুদ খানসহ র‍্যাব ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

আটকরা হলেন- বিল্লাল ৩১, আসলাম ৫৫, সাইফুল ইসলাম ৩১,মো. জিয়াউর রহমান ৪৮, মো. ইউসুফ হোসেন ৩৪, মো. মনিরুজ্জামান ৫৫ও তানভীর মাহতাব ৩৩ গ্রেপ্তার করা হয়। 

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদ জানান, আটক ৭ জনের মধ্যে চারজনকে ১০ দিন এবং তিনজনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ২০০ ট করে জরিমানাও করা হয়েছে।

নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ পরিচালক শামীম আহমেদ বলেন, প্রতারক ও দালালদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন