নাটোর সদর হাসপাতালে চিকিৎসা করাতে আসা নারীকে জোরপূর্বক ধর্ষন করে ভিডিও ধারনের অভিযোগ



আব্দুল মজিদ, নাটোর : এবার নাটোর সদর হাসপাতালে শিশু কন্যার চিকিৎসা করাতে আসা শিশুর মাকে জোরপূর্বক ধর্ষন করে ভিডিও ধারনের অভিযোগ উঠেছে হাসপাতালের এক সুইপারের বিরুদ্ধে। তবে ঘটনাটি ধামাচাপা দিতে তৎপর হাসপাতাল কর্তৃপক্ষ।

কন্যা শিশুর অসুস্থতা নিয়ে গত ৪ দিন আগে সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি হন নাটোর পৌরসভার বড়গাছা এলাকার এক নারী।

গত ৭ জুন রাত ১০ টার দিকে ওষুধ দেয়ার কথা বলে ওই নারীকে হাসপাতালের ৬ তলার সিড়িঘরে নিয়ে যায় আউটসোসিং সুইপার অমিত।

এরপর তাকে জোর পূর্বক সেখানে ধর্ষন করা হয়। এসময় সেই ভিডিও মোবাইলে ধারন করে অমিতের দুই সহযোগী ও হাসপাতালের আউট সোর্সিং সুইপার অনিল এবং প্রাঙ্গন।

এরপর সেই ভিডিও দেখিয়ে ব্লাক মেইল করে ভুক্তভোগীকে আবারো ধর্ষণ করার চেস্টা চালায় তারা।

এদিকে রাত ২ টার দিকে শিশু ওয়ার্ডের দায়িত্বরত নার্স ও ওয়ার্ডবয়রা শিশুকে ৪ ঘন্টা একা দেখে তার মাকে খোজাখুজি শুরু করে এবং দায়িত্বরত আনসার সদস্যের সাহায্য চায়।

এরপর সবাই মিলে খোঁজাখুঁজির এক পর্যায়ে সিসি ক্যামেরা দেখে ৬ তলায় গিয়ে হাতেনাতে ধরেন তাদেরকে।

এরপর তাদেরকে উদ্ধার করে আনসার সদস্যরা হাসপাতাল কতৃপক্ষের কাছে নিয়ে এসে ঘটনার জবানবন্দী মোবাইলে রেকর্ড করেন।

ভুক্তভোগী নারী ঘটনার বর্ণনা করেন, তিন সুইপারও তাদের দায় স্বীকার করেন।

বিষয়টি জানাজানি হলেও হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশের সাথে পরামর্শ করে সুইপারদের ছেড়ে দেওয়ার পাশাপাশি ভুক্তভোগি নারীকে পরিবারের কাছে হস্তান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ।

এই ঘটনায় সদর থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে ভুক্তভোগির স্বামী।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন