শেরপুরের ঝিনাইগাতীতে বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি সমাধানে ইউএনও”র চেষ্টা অব্যাহত


গোলাম রব্বনী-টিটু : (শেরপুর)প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ৭টি ইউনিয়নে বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি সমাধানে ইউএনও”র চেষ্টা অব্যাহত রয়েছে | আজ সোমবার দুপুরে ঘন্টাব্যাপী মুষলধারে প্রচুর বৃষ্টিপাতের ফলে সদর বাজার , মাধ্যমিক, প্রাথমিক, মাদ্রাসা ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান সহ বাসাবাড়িতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে |  এবার বর্ষা মৌসুমে উপজেলার সর্বত্র জলাবদ্ধতার কারণে জনদূর্ভোগ পোহাতে হচ্ছে | অপরিকল্পিত ভাবে ড্রেন নির্মাণ ঘনবসতির ফলে মাটি ভরাট,পানি নিস্কাশনের পথ বন্ধ করে দেওয়া সহ বিভিন্ন সমস্যার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে | ভূক্তভোগী জনসাধারণ জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে সঠিক পরিকল্পনা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি | এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আল আমীন জানান উপজেলায় জলবদ্ধতার সমস্যা দীর্ঘদিনের সমাধানের জন্যে সরকারের অর্পিত দায়িত্ব পালন করছি | আশা করছি সুন্দর একটি পরিকল্পনা হাতে নিয়ে সকলের  সহযোগিতায় জলাবদ্ধতা প্রতিরোধে কাজ করা হবে |

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন