আওয়ামী শাসনামলে দুইবার গুলিবিদ্ধ হওয়ার পরেও রাজপথ ছাড়েনি গাজী মনির

আওয়ামী শাসনামলে দুইবার গুলিবিদ্ধ হওয়ার পরেও রাজপথ ছাড়েনি গাজী মনির


নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায় ক গাজী মনিরের রাজনৈতিক জীবন ও আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনার ঝড় বইছে।

সিদ্ধিরগঞ্জ থানা এলাকার স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, গাজী মনির দীর্ঘদিন ধরে বিএনপির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে এসেছেন।  বিশেষ করে বিগত আওয়ামী ফ্যাসিস্ট শাসনামলে রাজনৈতিক অস্থিরতার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোড, শিমড়াইল ও নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় আন্দোলন চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে তিনি দুইবার গুলিবিদ্ধ হন বলে দলীয় সূত্রে জানা গেছে।

তিনি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও প্রবীণ রাজনীতিবিদ গাজী ইসমাইল সাহেবের ছোট ভাই। রাজনৈতিক জীবনে তিনি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য ও যুবদলের সদস্য পদ সহ, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন বলে জানা গেছে। তাছাড়া সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং নাসিক ১নং ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্বে রয়েছেন তিনি।

দলীয় সূত্রে জানাগেছে, তৎকালীন জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর আলম খন্দকার এবং সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে বিভিন্ন আন্দোলন, সংগ্রাম ও কর্মসূচিতে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। 

এছাড়াও বিগত আওয়ামী ফ্যাসিস্ট শাসনামলে একাধিক মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলার মুখোমুখি হয়ে দীর্ঘ সময় ফেরারি জীবন যাপন করেছেন বলেও স্থানীয় সূত্রে জানা যায়। প্রায় ১৭ বছর ধরে রাজনৈতিক প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মধ্যেও তিনি দলীয় সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে। 

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, গাজী মনির হোসেন এলাকায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং বর্তমানে তিনি সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন