আগামী ইউপি নির্বাচনে নাগরপুরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মিন্টুর মতবিনিময় সভা

 


নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ৫নং সলিমাবাদ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. আমিনুর রহমান মিন্টু প্রার্থীতা ঘোষণা দিয়ে স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় সভা করেন। এলাকার স্থানীয় জনসাধারণ বুধবার বিকেলে কঁাচপাই মোড়ে এ মতবিনিময় সভার আয়োজন করেন। স্থানীয় জনগণকৃর্তক আয়োজিত মত বিনিময় সভায় মো. কোহিনুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য ও সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী মো. আমিনুর রহমান মিন্টু।

সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী মো. আমিনুর রহমান মিন্টু প্রথমেই টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. রবিউল আওয়াল লাভলুর সু-স্বাস্থ্য কামনা ও দোয়া চেয়ে বলেন, স্থানীয় জনগণকর্তৃক  আয়োজিত আজকের এ মতবিনিময় সভায় আপনাদের উপস্থিতি দেখে আবেগে আপ্লুত হয়ে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং সলিমাবাদ ইউনিয়ন থেকে আমি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিচ্ছি। আজ আপনারা যেভাবে একত্রিত হয়েছেন, আগামীতে যদি এভাবে একত্রিত হয়ে আমার পাশে থেকে কাজ করেন তাহলে আগামী ইউপি নির্বাচনে আমি বিপুল ভোটে বিজয়ী হবো ইনশাল্লাহ।


তিনি আরো বলেন, অতীতে যেমন সুখে-দুখে আপনাদের পাশে ছিলাম, আমি নির্বাচিত হলেও সুখে-দুখে আপনাদের সাথে নিয়ে আমার ইউনিয়নের প্রতিটি অঞ্চলে উন্নয়ন করে যাবো। তেবাড়িয়া বাজার থেকে বিশাল একটি মিছিল নিয়ে মতবিনিময় সভায় অংশ গ্রহণ করে মতবিনিময় সভা জনসভায় রুপান্তরিত হয়। 

মো. আজমির খানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরোও বক্তব্য রাখেন, মো. জহিরুল মামুন, মো. ফারুক হোসেন, মো. জহিরুল ইসলাম, মো. এসানুল ইসলাম, মো. আরিফুল ইসলাম, মো. নাসির হোসেন, মো. হারুন অর রশিদ হারুন প্রমূখ। এসময় বিভিন্ন স্তরের শতশত ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন