সিটি কর্পোরেশনের নির্ধারিত নির্মাণাধীন রাস্তা ও ড্রেন বন্ধ করে দেয়ার হুমকি
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতাধীন সিদ্বিরগঞ্জের সুমিল পাড়া ৬নং ওয়ার্ড এলাকায় সিটি কর্পোরেশনের নির্ধারিত ড্রেন ও নির্মাণাধীন রাস্তা জনসাধারণের চলাচল নিষিদ্ধ করে সরাসরি বন্ধ করে দেয়ার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে।
সরেজমিনে তদন্ত করতে গেলে স্থানীয়রা জানান, নাসিক এর ৬ নং ওয়ার্ডস্থ সোনামিয়া বাজার দক্ষিণ এর বাসিন্দা জনাব, মোঃ ইউসুফ আলী ও তার স্ত্রী হাজেরা বেগম ও তার মেয়ে আয়শা দীর্ঘদিন ধরে সিটি কর্পোরেশনের রাস্তার উপর মানুষের চলাচলে বাধার সৃষ্টি করে আসছিলো।
গতকাল শুক্রবার, ১৯ জুন সকাল ১০ ঘটিকার সময় ইউছুফ আলী কর্পোরেশনের নির্মাণকৃত ড্রেনের উপরে টিন দিয়ে বেড়া নির্মাণ করে জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে ড্রেন সংযুক্ত করে ব্যক্তিগত ভাবে তার বাড়িতে চলাফেরা করার জন্য শিরী নির্মাণের কাজ শুরু করলে, পার্শ্ববর্তী স্থানীয় লোকজন তার এই কাজ দেখে তাকে জিজ্ঞেস করেন যে, সিটি কর্পোরেশনের নির্ধারিত ৬ ফিট রাস্তা ও ড্রেনের নির্ধারিত ৩ ফিট জায়গা না ছেড়ে উল্টো সিটি কর্পোরেশনের ড্রেন সংযুক্ত করে নিজ বাড়ির যাতায়াতের জন্য শিরী নির্মাণ করলে, জনসাধারণের যাতায়াতের কোনো জায়গা থাকবেনা পাশাপাশি রাস্তা ও ড্রেনের উপরে মানুষের সমস্যা সৃষ্টি করে এই ধরনের কাজ করা সম্পূর্ণ অন্যায় ও অনৈতিক।
তার পরিপ্রেক্ষিতে ইউসুফ আলী ও তার পরিবার স্থানীয়দের উপরে রাগান্বিত হয়ে অশালীন ভাষায় গালিগালাজসহ নানা ধরনের হুমকি ধামকি প্রদর্শন করতে থাকে, এমনকি স্থায়ীভাবে সিটি কর্পোরেশনের নির্ধারিত নির্মাণকৃত ড্রেনে ও রাস্তা বন্ধ করে দেয়ার হুমকি প্রদর্শন করেন।
এমতাবস্থায় স্থানীয় এলাকাবাসী সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন ও পুলিশ প্রশাসনের নিকট উক্ত বিষয়ে সঠিক তদন্ত সাপেক্ষে অভিযুক্ত ইউসুফ আলী ও তার পরিবারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণে দ্রুত হস্তক্ষেপ অপ্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
