কুমিল্লা দেবিদ্বার ব্রাহ্মনখাড়ায় প্রধান শিক্ষককে মারধর, প্রতিবা‌দে এলাকাবাসীর মানববন্ধন



দেবিদ্বার (কুমিল্লা) প্রতি‌নি‌ধি : কুমিল্লা দেবিদ্বার ব্রাক্ষনখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলমকে   ষড়যন্ত্রে ফাঁসিয়ে মারধর করে গ্রামের একদল কিশোর গ্যাং  সন্ত্রাসীরা। দ্রুত প্রধান শিক্ষককে হাসপাতালে ভর্তি। এলাকাবাসী সূত্রে জানাযায় স্কুল কমিটির নির্বাচন নিয়ে এক পক্ষ প্রধান শিক্ষককে বেশ কিছুদিন ধরে সিলেকশনের মাধ্যমে নির্বাচিত করার জোর দাবি করছিলো এবং অন্যপক্ষ ইলেকশনে ভোটের মাধ্যমে নির্বাচনের প্রস্তাব করায় প্রধান শিক্ষক খোরশেদ আলম ভোটের মাধ্যমে নির্বাচন করতে সমর্থন জানায়। গত রবিবার বিকেলে কথা কাটাকাটিতে প্রধান শিক্ষকের উপর হামলার ঘটনা ঘটে। গুরুতর আঘাত প্রাপ্ত হলে উনাকে দেবিদ্বার সরকারি হাসপাতালে ভর্তি আছেন। এলাকাবাসি জানায় নির্বাচনের সূত্রের বিরোধের জের ধরেই ৩ শ্রেনীর ছাত্রীর শ্লিলতাহানির অভিযোগ উঠে। অভিযোগের ভিত্তিতে এর আগে ২বার প্রধান শিক্ষকের উপর হামলার চেষ্টা চালায় দুর্বত্যরা। 

উক্ত ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজমান। ২৭ জুলাই ২০২৬ ইং সোমবার ব্রাক্ষনখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এলাকাবাসী ও স্কুল কমিটির সমন্বয়ে মানববন্ধন করেন। মানববন্ধনে স্থানিয় মেম্বার বলেন যারা হামলা করেছে তারা কিশোর গ্যাং এর সদস্য, মাষ্টারের দীর্ঘ চাকরি জীবনে এমন আচরণ কখনো চোখে পড়েনি, হাসান মেম্বার বলেন প্রয়োজনে ক্লাস রুমের সিসি ক্যামেরা ফোটেজ পর্যালোচনা করে ব্যাবস্থা নেওয়া যেতে পারে। আমরা উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করছি এবং সুষ্ঠু সমাধান আশা করছি। 

প্রধান শিক্ষক নির্দোষ দাবি করে মানববন্ধন করে গ্রামবাসী,   ছাত্র-ছাত্রী, এবং অভিভাবক,শিক্ষক। মানববন্ধনে বক্তব্যে উপস্থিত ছিলেন, অব তাজুল ইসলাম বিএনপি ইউনিয়ন সভাপতি সাবেক। 

আবু তাহের ভূঁইয়া, তারেকুল ইসলাম (শিশির) যুগ্ন আহবায়ক, জাতীয় যুবশক্তি, কুমিল্লা জেলা, সাবেক হাসান মেম্বার, মোহাম্মদ সোহেল রানা বাংলাদেশ যুব ওয়েল ফেয়ার এসোসিয়েশন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন