রামচন্দ্রপুরে মাননীয় ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত


হাফেজ নজরুল :
রামচন্দ্রপুর সোনা মিয়া মোল্লা হাফিজিয়া মাদ্রাসায় মাননীয় ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। 

কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক  ও রামচন্দ্রপুর সোনা মিয়া মোল্লা দাখিল ও হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোল্লা গোলাম মহিউদ্দিন এর উদ্যোগে  মাননীয় ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর সুস্থতা কামনায় সোনা মিয়া মোল্লা হাফিজিয়া মাদ্রাসায় সোমবার বিকেলে পবিত্র কুরআন শরীফ খতম ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

এতে উপস্থিত ছিলেন সোনা মিয়া মোল্লা দাখিল ও হাফিজিয়া মাদ্রাসার সকল শিক্ষক, রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন বি এনপির নেতাকর্মী, সাধারণ মুসল্লী ও এলাকার আলেম উলামাগন উপস্থিত ছিলেন। 

দোয়া পরিচালনা করেন রামচন্দ্রপুর বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা জসিম উদ্দিন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন