সৌরভ মাহমুদ হারুন, বুড়িচং (কুমিল্লা) : শুক্রবার ২৪ জুলাই কুমিল্লার বুড়িচং উপজেলা কৃষক দলের উদ্যোগে শতাধিক বিভিন্ন প্রকার ফলজ বনজ সহ কাঠ গাছের চারা বিতরণ করা হয়েছে উপজেলা সড়কে।
এসময় প্রধান অতিথি হিসেবে গাছের সমূহ বিতরণ করেন উপজেলা কৃষক দলের সভাপতি হাজী মোঃ ছাদেকুর রহমান।
উপজেলা কৃষক দলের সভাপতি হাজী মোঃ ছাদেকুর রহমানের প্রবাসী পুত্র সাবেক উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এসমস্ত গাছের চারা বিতরণ করা হয়েছে।
এসময় গাছের চারা বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি মোঃ ছফি উল্লাহ খোকন, যুগ্ম সম্পাদক মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক মেম্বার, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, পীরযাত্রাপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি অহিদ আলী, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম ডিজিএফআই সহ সকল ইউনিয়ন এর কৃষক দলের সভাপতি সাধারণ সম্পাদক গন উপস্থিত ছিলেন।
