হাফেজ নজরুল : বাংলাদেশ সরকারের মাননীয় ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর আশু রোগমুক্তির কামনায় অধ্যাপক আবদুল মজিদ কলেজে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কলেজের হল রুমে প্রভাষক মোহাম্মদ রাকিব হাসানের সঞ্চালনায় অধ্যক্ষ মোঃ ফেরদৌস আহমদ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব, কলেজের সভাপতি মিজানুল আলম, বিশেষ অতিথি ছিলেন, কলেজের কমিটির অন্যতম সদস্য রামচন্দ্রপুর সোনা মিয়া মোল্লা দাখিল ও হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোল্লা গোলাম মহিউদ্দিন, হাজী মজিবুর রহমান।
সমাজ সেবক মোঃ লিয়াকত আলী, সাবেক ছাত্র নেতা মোঃ আব্দুস ছাত্তার সরকার বাবু, শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আব্দুল ওয়াদুদ সরকার, মোঃ বিল্লাল হোসেন, ভীম চন্দ্র সানা, শেখ মশিউর রহমান।
বক্তারা মাননীয় ধর্মমন্ত্রীর আশু রোগমুক্তির জন্য সবার নিকটে দোয়া প্রার্থনা করেন এবং মুরাদনগরের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন।
কলেজের অধ্যক্ষ বলেন এ প্রতিষ্ঠানের নব্বই ভাগ উন্নয়ন ই মাননীয় ধর্মমন্ত্রীর মাধ্যমে হয়েছে,এ মহান মানুষটিকে যে আল্লাহ তায়ালা সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন কলেজ মসজিদের পেশ ইমাম মাওলানা জাকির হোসেন।

