নাগরপুর (টাংগাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সাধারণ জনগনের সাথে মত বিনিময় করেছেন নাগরপুর সদর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মো.লিয়াকত হোসেন।
আজ শনিবার (২৫ জুলাই)বিকেলে উপজেলার মধ্য বাবনাপাড়া ঈদগাহ মাঠে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মধ্য বাবনাপাড়া সাধারণ জনগণের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় সদর ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো.শরিফুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক মো.মাসুদুজ্জামান সিদ্দিকি মামুনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাগরপুর প্রেস ক্লাব ও নাগরপুর বাজার বণিক সমিতির সভাপতি এবং মধ্য বাবনাপাড়া সমাজ কমিটির সাধারণ সম্পাদক আক্তরুজ্জামান বকুল।
আরো বক্তব্য রাখেন মধ্য বাবনাপাড়া মসজিদ কমিটির সভাপতি মো.খোরশেদ আলম, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান জুয়েল,নাগরপুর ২ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি কাজী বাদল,অবসর প্রাপ্ত শিক্ষক মোজাহারুল ইসলাম মজনু, বিশিষ্ট ব্যবসায়ী মতিয়ার রহমান,সমাজসেবক মো.দারোগ আলী,আব্দুর রশিদ সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।
চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নাগরপুর সদর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মো.লিয়াকত হোসেন বলেন,আমি আপনাদের কাছে দোয়া ও সমর্থন চাই।
আমি যদি চেয়ারম্যান নাও হতে পারি তবুও আমি যত দিন বেচে আছি ততদিন এই ভাবেই আপনাদের পাশে থাকবো এই প্রতিশ্রুতি দিচ্ছি।

