কালিয়াকৈরে মাদক মামলায় দুই জনের ১ মাসের জেল



মোঃ মাইনুল সিকদার, কালিয়াকৈর (গাজীপুর) : গাজীপুরের কালিয়াকৈরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৮ জুলাই) কালিয়াকৈরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা এই দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার মৃত শুনীল পালের ছেলে রঞ্জিত পাল জয় এবং গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সিনাবহ এলাকার ভাড়াটিয়া আনছার আলীর ছেলে মোঃ সুলতান মিয়া।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে তাদের গাজীপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন