সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নেটপাটা অপসারণ



সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে লক্ষে জেলা প্রশাসন নেট পাঠা অপসারণের কার্যক্রম শুরু করেছে। 

শনিবার  দুপুরে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, মিডিয়া কর্মী, রেডক্রিসেন্ট ও স্কাউটসের সদস্যদের সাথে নিয়ে শহরের বাইপাস এলাকায় অভিযান শুরু করেন। এসময় খালে থাকা একাধিক নেটপাটা অপসারণ, বাঁধ অপসারণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন। 

এ সময় জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে নিজ নিজ উদ্যোগে নদী,খাল-বিলে স্থাপিত নেট পাটা, বাঁধ অপসারণ করার নির্দেশ দেন। অপসারণে ব্যর্থ হলে জেলা প্রশাসন অভিযান চালাবে। এসব অপরাধীদের জেল  জরিমানা করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত  জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মইনুল ইসলাম মঈন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত, পৌরসভার নির্বাহী প্রধান মোঃ আসাদুজ্জামান, সদর সহকারি কমিশনার (ভূমি) বদরুদ্দোজা, স্কাউটস প্রতিনিধি এম ঈদুজ্জামান ইদ্রিস প্রমূখ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন