সিংড়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে ৪ জনকে অর্থদণ্ড


সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া যানবাহন চালানোর অপরাধে চারজনকে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে সিংড়া পৌরসভার চলনবিল গেট এলাকায় এ অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম।

অভিযানকালে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া যানবাহন চালানোর অপরাধে চারজনকে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ৬৬ ও ৯২ অনুযায়ী মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম বলেন, সড়কে নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়ক পরিবহন আইন মেনে চলতে চালকদের সচেতন করার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন