বাঙ্গরায় ৬ মাসের সন্তানকে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ


সন্তান ফিরে পেতে মায়ের আকুতি

বাঙ্গরা-মুরাদনগর কুমিল্লা থেকে হাফেজ নজরুল ইসলাম :

কুমিল্লা বাঙ্গরা উপজেলার রামচন্দ্রপুরে ৬ মাসের শিশু  সন্তান কে ৫০ হাজার টাকা বিক্রির অভিযোগ স্বজনদের বিরুদ্ধে। ভিকটিম শিশুর মা তাছলিমা আক্তার অভিযোগ করে বলেন আমিননগরের আমার খালা ছেনোয়ারা বেগম আমার বাচ্চা টা বিক্রি করে দিয়েছে, আমি আমার বাচ্চা ফেরত চাই।

তাছলিমা আক্তার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন সরের পাড় গ্রামের ওয়াজেদ মিয়ার মেয়ে,সে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন মোস্তফাপুর গ্রামের  আলআমিন এর স্ত্রী। তার ৬ মেয়ে ও ২ ছেলের মধ্যে বিক্রি হওয়া শিশুটি সবার ছোট ছিল, ভিকটিমের মা বলেন গত ১৮ জুলাই বাবার বাড়ী সরের পাড় থেকে স্বামীর বাড়ীতে আসার পথে মজিদ কলেজ এর মাঠে বসে তারা স্ট্যাম্প করে ৫০ হাজার টাকা দিয়ে আমার সন্তানকে তারা নিয়ে যায়, আমার খালা চক্রান্ত করে আমার সন্তান কে বিক্রি করে দিয়েছে, আমি অসুস্থ ছিলাম,তাই বুঝতে পারিনি, আমি এখন সুস্থ হয়ে দেখি আমার সন্তান নাই, আমি আমার সন্তান কে পেতে চাই, এ বলে বার কান্নায় ভেঙ্গে পরছেন তাছলিমা।

এ বিষয়ে তার খালা ছেনোয়ারা বলেন আমি কিছু জানিনা, তাছলিমার মামা বাবুল মিয়া জানে, মামা বাবুল মিয়াকে জিজ্ঞেস করলে তিনি বলেন আমি শুধু স্ট্যাম্পে সাক্ষর করেছি, এরচেয়ে বেশি কিছু জানি না বা যারা বাচ্চা নিয়েছে তাদের কে ও চিনি না, বাচ্চার বাবা আলআমিন সব জানে, আলআমিনকে বার বার কল দিলেও ই সে কল রিসিভ করেনি। সে ঢাকায় গার্মেন্সে চাকুরী করে। 

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ শফিউল আলম বলেন সন্তান টি খোঁজ নিয়ে দেখেন কোথায় আছে, আমাকে জানান, বাচ্চা টি উদ্ধারে সব ধরনের সহযোগিতা করবো।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন