বিশিষ্ট লেখক ও সাংবাদিক মোঃ লুৎফর রহমান সম্পর্কে বিশেষ বিজ্ঞপ্তি

মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্)

এতদ্বারা সংশ্লিষ্ট সকল মহলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মোঃ লুৎফর রহমান ওরফে মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্), পিতা মৃত- হাজী মোঃ শামছুজ্জামান, গ্রাম ও ডাকঘর: লাউর ফতেহপুর, থানা নবীনগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া। বর্তমান ঠিকানা: প্রযত্নে ফখরুল ফেরদৌস ৫০/২ ষ্টেশন রোড, তেজগাঁও, ঢাকা-১২১৫। কর্মস্থল ঠিকানা: ২/২, আর.কে মিশন রোড, ঢাকা-১২০৩। ডেইলি নিউজ বিডি অনলাইন এর নির্বাহী সম্পাদক, ডেইলি গ্লোবাল ন্যাশন সংবাদপত্রের সহকারী সম্পাদক ও বাংলাদেশের মুখপত্র ডটকম এর সহযোগী সম্পাদক পদে বিগত ২০২৪ইং সাল থেকে দুই বছর যাবৎ সুনামের সাথে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালন করিয়া আসিতেছেন। এর পূর্বে তিনি ২০০৫ ইং সাল থেকে ২০১১ ইং সাল পর্যন্ত দৈনিক বাস্তবায়ন ও সাপ্তাহিক গণধ্বনির নির্বাহী সম্পাদক পদে সাংবাদিকতার দায়িত্ব পালন করেন। অতঃপর ২০১২ ইং সাল থেকে ২০২২ ইং সাল পর্যন্ত দৈনিক সোনালী বার্তার সহকারী সম্পাদক এবং ডেইলি মর্নিং অবজারভার -এর বিশেষ প্রতিনিধি পদে সুনামের সহিত সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালন করেন। 


অতঃপর ২০২৩ ইং সাল থেকে ২০২৬ ইং সাল পর্যন্ত দৈনিক নবঅভিযানের সহকারী সম্পাদক পদে সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালন করিয়া আসছেন।  মোঃ লুৎফর রহমান ওরফে মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) এর নামে এসব সংবাদপত্রে বস্তুনিষ্ঠ সংবাদ ও উপ-সম্পাদকীয় এবং স্বরচিত কবিতা ও গল্প লিখে তিনি ঢাকা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে একাধিক স্বর্ণপদক পুরষ্কার লাভ করেছেন। তিনি বিগত ৭ বছর যাবৎ সরকার অনুমোদিত সমাধান টিভি ডটকম -এর পরিচালক পদে সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। 

এছাড়া তিনি বাংলাদেশ লেখক ও সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও ঢাকাস্থ  কুমিল্ল ভিক্টরিয়া সরকারী কলেজ প্রাক্তন ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও আহবায়ক হিসেবে কর্মরত রয়েছেন।  তাহার সাংবাদিকতার পেশাগত কাজে সংশ্লিষ্ট সকল মহলকে প্রয়োজনীয় সহযোগীতা করার জন্য অনুরোধ জানানো হলো। উল্লেখ্য যে, মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) ১৯৭৯-৮০ ইং শিক্ষাবর্ষে  কুমিল্ল ভিক্টরিয়া সরকারী কলেজে অধ্যয়নরত থেকেই সাহিত্য চর্চা ও সাংবাদিকতার পেশায় জড়িত রয়েছেন। 


মো. সাইদুল ইসলাম

সম্পাদক

ডেইলি নিউজ বিডি অনলাইন

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন