সাপাহারে মসজিদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন


আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর সাপাহারে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করা হয় শুক্রবার।

শুক্রবার দুপুরে উপজেলার গোডাউনপাড়া মসজিদ চত্বরে গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান টকি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সহ-সভাপতি মিজানুর রহমান শাহ চৌধুরী, যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তার, শাহজাহান, শরিফুল মহুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানের চত্বরসহ বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করেন। এ সময় বক্তারা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।

উপজেলার বিভিন্ন মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে এ বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন