সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে আমদানি রপ্তানি বন্ধ



আব্দুল জলিল, সাতক্ষীরা : ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে  আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। আজ শনিবার বন্দরে  পণ্য আমদানি-রপ্তানি হচ্ছে না।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীদের সমঝোতার ভিত্তিতে ভোমরা স্থলবন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। ভারতের ঘোজাডাঙ্গা  সিঅ্যান্ডএফ ব্যবসায়ীরা আগেই বিষয়টি বাংলাদেশি ব্যবসায়ীদের জানিয়েছেন।

তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ভোমরা-ঘোজাডাঙ্গা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে। 

বন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন,  আগামীকাল রোববার  ভোমরা স্থলবন্দরে পুনরায় স্বাভাবিক নিয়মে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন