ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভোমরা স্থল বন্দরের জিরো পয়েন্টে মিলন মেলা


আব্দুল জলিল, সাতক্ষীরা প্রতিনিধি : ভারতের ৮০ তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভোমরা স্থলবন্দরে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। উভয় দেশের ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ ও সীমান্ত রক্ষী বাহিনীর কর্মকর্তারা ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ভোমরা স্থল বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। সকাল সাড়ে ১১ টায় ভোমরা স্থল বন্দরের জিরো পয়েন্টে উভয় দেশের আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিনের নেতৃবৃন্দ ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় ভোমরা স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ও ওহিদুল ইসলামকে উত্তরীয় ও ব্যাজ পরিয়ে বরণ করে নেন ভারতের ঘোজাডাঙ্গা এক্স পোটার এন্ড ইমপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি জিয়াউল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক রাজু সাহাজি। জিরো পয়েন্টে ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ভোমরা বিজিবির কোম্পানি কমান্ডার আফজাল হোসেন ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।


শুভেচ্ছা বিনিময় কালে উভয় দেশের আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন ও মানুষের মধ্যে মানুষের সুসম্পর্ক গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করা হয়। ভোমরা স্থল বন্দর আমদানি ও রপ্তানি কারক গ্রুপের পক্ষ থেকে ভারতের ঘোজাডাঙ্গা এক্সপোর্টর এন্ড ইমপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন