মোঃ মাইনুল সিকদার, কালিয়াকৈর (গাজীপুর) : গাজীপুরের কালিয়াকৈরে এক গৃহবধূর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ
শনিবার (১৫ আগস্ট) সকালে উপজেলার আটাবহ ইউনিয়নের বিশাইদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হলেন, উপজেলার আটাবহ ইউনিয়নে বিশাইদ গ্রামের মঙ্গল চন্দ্র সরকারের মেয়ে ও একই গ্রামের বীরেন্দ্র চন্দ্র সরকারের স্ত্রী মিতু সরকার
পুলিশ সূত্রে জানা জানা গেছে, শনিবার ভোরে ওই গৃহবধূর স্বামী কাজে চলে গেলে ফাঁকা বাড়িতে নিজ কক্ষে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যার করার অভিযোগ উঠেছে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে আত্মহত্যার কারণ জানাতে পারেনি পুলিশ। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।এই বিষয়ে অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।
