সিংড়া (নাটোর) প্রতিনিধি :
"রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্য সামনে রেখে সারাদেশের ন্যায় নাটোরের সিংড়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত হয়েছে।
এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত এর সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন এর সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ তাশরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন, সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মো. মিলন হোসেন, পুরষ্কারপ্রাপ্ত মৎস্যচাষী আব্দুল্লাহ আল কাফী, ইনজামুল হক জুয়েল, সিদ্দিক আলী প্রমুখ।
অনুষ্ঠানে সফল মৎস্যচাষী ৩ জনকে পুরষ্কার হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন অনুষ্ঠানের অতিথিরা।

