নাগরপুরে ঈদ গাঁ মাঠের মিনার উদ্বোধন করলেন এমপি লাভলু

 


নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ 

টাঙ্গাইলের নাগরপুর সদর ইউনিয়নের দুয়াজানি কলেজ পাড়া ঈদ গাঁ মাঠের মিনারের কাজের শুভ উদ্বোধন করলেন টাঙ্গাইল-৬ নাগরপুর দেলদুয়ার আসনের সাংসদ রবিউল আওয়ার লাভলু। রবিবার (১৬ আগস্ট) দুপুরে কলেজ পাড়া জামে মসজিদ কমিটির উদ্যেগে ও গ্রামবাসীর সহযোগিতায় মিনারের ভিত্তিপ্রস্ততের স্থাপনের আয়োজন করা হয়। কলেজ পাড়া জামে মসজিদ কমিটির সভাপতি হাজী মো, তারা মিয়ার সভাপতিত্বে ও কলেজ পাড়ার কৃতি সন্তান মামুদনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ শওকত আলীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সিনিয়র সহসভপতি আহমেদ আলী রানা, নাগরপুর মহিলা কলেজের পরিচালনা কমিটির সভাপতি মনোয়ারা বেগম মুকুল প্রমুখ। 


এ সময় উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা, সাধারন সম্পাদক গোলাম মওলা মোস্তফা, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, সদর ইউনিয়ন বিএনপিরর সাধারন সম্পাদক মো. লিয়াকত হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খারেদ মাহবুর রাসেল, কলেজ পাড়া জামে মসজিদ কমিটির সাধারন সম্পাদক মো. মনজুর আলীসহ অত্র এলাকার ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন