বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করণ ও অপচয় রোধে সোনারগাঁ উপজেলা প্রশাসনের অভিযান



সোনারগাঁও প্রতিনিধি : বিদ্যুৎ সাশ্রয় করতে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের বিভিন্ন এলাকা ও বিপণিবিতানে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। 

গত শনিবার আনুমানিক রাত ৮টায় উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত এর নির্দেশে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মামুন সরকার। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মামুন সরকার উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার বিভিন্ন মার্কেটে পল্লী বিদ্যুৎ ও পুলিশের একটি করে টিমের সমন্বয়ে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।

এ সময় রাত ৮ টার মধ্যে মার্কেটসমূহ বন্ধ করা, ৭ টার মধ্যে আলোকিত বিলবোর্ড বন্ধ করণের জন্য সতর্কীকরণ করা হয়। বিভিন্ন মার্কেটের সমিতির প্রতিনিধিদের এ বিষয়ে সতর্ক করা হয় । তারা সরকারের সিদ্ধান্ত পালনে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান। প্রাথমিকভাবে এটি সতর্কতামূলক অভিযান ছিল বলে কাউকে জরিমানা করা হয়নি।


এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন সরকার বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করা হয়েছে। পাশাপাশি আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়, যাতে সবাই বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নির্দেশনা মেনে চলেন। তারপরও যাঁরা এর ব্যত্যয় ঘটাবেন তাঁদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রাথমিকভাবে আজ এটি সতর্কতামূলক অভিযান ছিল বলে কাউকে জরিমানা করা হয়নি। সামনেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবেও বলে তিনি জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন