শেরপুরের ঝিনাইগাতীতে বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালিত


গোলাম রব্বানী-টিটু, (শেরপুর)প্রতিনিধি :  শেরপুরের ঝিনাইগাতী উপজেলা বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী মহীয়সী নারী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে উপজেলা বিএনপির অফিসে বিএনপির আহবায়ক শাহাজাহান আকন্দর সভাপতিত্বে সদস্য সচিব লুৎফর রহমানের পরিচালনায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে  জিয়াউর রহমান, আরাফাত কোকো ও বেগম থালেদা জিয়ার রুহের মাগফেরাত ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দির্ঘায়ু কামনা করে দেশ ও জাতীর কল্যানে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি আবুল হোসেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন