রবিবার বিকেলে অধ্যাপক আবদুল মজিদ কলেজ থেকে মাদক বিরোধী র্যালীটি শুরু হয়ে রামচন্দ্রপুর বাজারে শেষ হয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ শফিউল আলম, উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বি এনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোল্লা গোলাম মহিউদ্দিন, অধ্যাপক আবদুল মজিদ কলেজের অধ্যক্ষ ফেরদৌস আহমদ চৌধুরী, ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী শাহজাহান, সাধারণ সম্পাদক হাজী মজিবুর রহমান, সাবেক ছাত্র নেতা আব্দুস ছাত্তার সরকার বাবু, রামচন্দ্রপুর রামকান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম, আকাব্বরের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দীন, রামচন্দ্রপুর সোনা মিয়া মোল্লা দাখিল ও হাফিজিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা মোস্তফা কামাল, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক দলের সদস্য মোঃ বাবুল মিয়া,ইউনিয়ন বি এনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ আলী হোসেন।
র্যালীতে অংশ নেন অধ্যাপক আবদুল মজিদ কলেজ এর শিক্ষক শিক্ষার্থী, রামচন্দ্রপুর রামকান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী আকাব্বরের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, রামচন্দ্রপুর সোনা মিয়া মোল্লা দাখিল ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীসহ ইউনিয়ন বি এনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীগন উপস্থিত ছিলেন।
